শীর্ষ পর্যায়ের দুর্নীতি বন্ধ করেছে ই-টেন্ডার

২২ আগষ্ট, ২০২০ ১৯:৪৭  

প্রযুক্তির কল্যাণে গত এক যুগ ধরে সরাকারের শীর্ষ পর্যায়ে দুর্নীতি নেই বললেই চলে। যা আছে তা মধ্যভাগের রাজনীতিক বা নিম্নপদে হচ্ছে। অবশ্য ই-টেন্ডারিং, অনলাইন সেবা এবং ওয়ান স্টপ সার্ভিস দেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যের দিয়ে নিয়ে যাচ্ছে।

 

শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের গতিপ্রবাহে কোভিড-১৯ এর প্রভাব: সমস্যা ও উত্তরণ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

 

ডিসিসিআই সভাপতি শামস মাহমুদের সঞ্চালনায় ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান ড. এম. মাশরুর রিয়াজ।  

মূল প্রবন্ধে তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে নতুন পণ্য উৎপাদন, উদ্ভাবন, অবকাঠামো, বাজার ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বাড়ানো ওপর আরো বেশি হারে মনোনিবেশ করা প্রয়োজন।

 

ওয়েবিনারের নির্ধারিত আলোচনায় বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়ান ওয়াগনার, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান পবন চৌধুরী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বিল্ড-এর চেয়ারম্যান আবুল কাসেম খান, জেট্রো’র বাংলাদেশ আবাসিক প্রতিনিধি ইউজি এন্ডো, আব্দুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এএসএম মহিউদ্দিন মোনেম, অ্যামচেম-এর সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, স্যামসং-ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব অংশ নেন।